Breaking News
Home / আন্তর্জাতিক / শরণার্থীদের ঠেকাতে হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দিল
refuji

শরণার্থীদের ঠেকাতে হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দিল

গতকাল শুক্রবার  রাতে সীমান্ত  বন্ধ করে দেওয়া হয়।তবে এর পূর্বে কিছু শরণার্থী ভেতরে প্রবেশ করতে পেরেছে। অন্যদের আটকে দেওয়া হয়। এদিকে হাঙ্গেরি উত্তর ইউরোপে যেতে ইচ্ছুক শরণার্থীদের ঢল ঠেকাতে ক্রোয়েশিয়া সংলগ্ন সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে ।

এএফপির সুত্রে জানতে পারাযায়, কাঁটাতারের ফাঁক দিয়ে  শরণার্থীরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। এদেরমধ্যে এক বৃদ্ধাকে হুইলচেয়ারে করে  নিয়ে যাওয়া হচ্ছিল এবং মারিয়া নামের একটি শিশুও ছিলো। এ সময় সীমান্ত বন্ধ  বলে  চিৎকার দিয়ে ওঠে সেনাবাহিনী ।

হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোলতান কভাকস প্রকাশ করেন, সীমান্ত বন্ধ করে দেওয়া হলেও দুটি ফাঁড়ি দিয়ে বৈধভাবে শরণার্থীরা সে দেশে ঢুকতে পারবেন। যাদের বৈধ কাগজপত্র আছে, তাঁদের জন্য লেতেনজে  ও  বেরেমেন্ড ফাঁড়ি খোলা রাখা হয়েছে। হাঙ্গেরির এই ঘোষণার পর ক্রোয়েশিয়া জানিয়েছে,  স্লোভেনিয়ার পথ দিয়ে যেতে পারবে শরণার্থীরা।—এএফপি

About admin

Check Also

bnp

স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা জিয়া

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে, সেই জিয়া উদ্যানে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।