Breaking News
Home / আন্তর্জাতিক / আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
PM

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (২১ জুন) মালয়েশিয়া সফরে যাচ্ছেন মালয়েশিয়া থেকে তিনি চীন সফরে যাবেন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম বিদেশ সফরআজ রোববার বিকেল পৌনে ৩টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীরা

মালয়েশিয়ার স্থানীয় সময় রাত পৌনে ৮টায় কুয়ালালামপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী

আগামিকাল সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক সই হবে ছাড়া সাংস্কৃতিক বিনিময় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সই হবে বলে আশা করা হচ্ছে

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার ইস্যু প্রাধান্য পাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেওয়ার বিষয়ে অনুরোধ করব তবে আপনারা যারা মালয়েশিয়ার শ্রমবাজার অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ অন্যান্য দেশের ক্ষেত্রেও বর্তমানে বিদ্যমান পুরো প্রক্রিয়াটি পর্যালোচনার মধ্যে নিয়েছে সুতরাং আমরা মনে করি, এই পর্যালোচনা শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে আমাদের পক্ষ থেকে অবশ্যই তাদের বিষয়ে অনুরোধ জানানো হবে

পররাষ্ট্র সচিব আরও জানান, মালয়েশিয়া দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল মালয়েশিয়া সর্বশেষ আসিয়ানের চেয়ারম্যান ছিল এবং আপনারা জানেন, আসিয়ানের সঙ্গে আমরা ডায়ালগ পার্টনার হিসেবে যুক্ত হতে চাই সুতরাং ওই সম্পর্কটিও আমরা কাজে লাগাতে চাই তাছাড়া বিশ্বব্যাপী এবং আসিয়ান অঞ্চলে মালয়েশিয়া রোহিঙ্গা ইস্যুতে আমাদের একটি জোরালো সমর্থক ফলে এসব বিষয়ও আলোচনায় আসবে

তিনি বলেন, আমার বক্তব্যের মূল সুর হলো, অবশ্যই আমরা কর্মী নেওয়ার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব তবে এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও যেসব বৈচিত্র্যময় গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেগুলোও আলোচনা হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে সোমবার বিকেল ৩টায় চীনের উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করবেন আগামী ২৬ জুন চীন সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন

About Md. Mahmudul H Imran

Check Also

images

সরকার গঠনের জন্য ম্যাজিকাল ফিগার অর্জন করে ফেলেছে বিএনপি জোট

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।