বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ (রোববার) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি বর্তমানে …
Read More »জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গেজেট প্রকাশ
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এর গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। দুপুরে রাষ্ট্রপতির কাছে …
Read More »শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর (সোমবার)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের …
Read More »রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন
আগামী ১৩ নভেম্বর ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে …
Read More »সনদের বাইরে সরকার সিদ্ধান্ত নিলে দলগুলো মানতে বাধ্য নয়
জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সনদে বিভিন্ন দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে। সনদে উল্লেখ আছে …
Read More »তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কিত আপিলের রায় ২০ নভেম্বর
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ ধার্য করেন। পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাই কোর্টের দেওয়া …
Read More »গাজীপুর মহানগর পুলিশের কমিশনার সাময়িক বরখাস্ত
সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে দুই মাস আগে প্রত্যাহার করা হয়। এবার সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করল সরকার। আজ (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা …
Read More »তিন দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (০৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা। শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানিয়েছেন। …
Read More »ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি
ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনাসহ ১৫ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপ সচিব পদ মর্যাদার নয়জন কর্মকর্তাকে নয় জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। ঢাকা ও গাজীপুরের পাশাপাশি নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, …
Read More »আওয়ামী আমলেজলবায়ু প্রকল্পগুলোর বরাদ্দের ৫৪ শতাংশ দুর্নীতি: টিআইবি
বিগত আওয়ামী লীগ আমলে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিল থেকে যে পরিমাণ বরাদ্দ ছিল তার অর্ধেকের বেশি ‘দুর্নীতিতে নষ্ট হয়েছে’ বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এক প্রতিবেদনে বলছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) থেকে প্রকল্পগুলোতে ৪৫৮ দশমিক ৫ মিলিয়ন ডলার …
Read More »
News আরও একটি ওয়ার্ডপ্রেস সাইট