Breaking News
Home / অর্থ ও বাণিজ্য / বেসিক ব্যাংকে ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
talas

বেসিক ব্যাংকে ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের মামলার প্রধান আসামি এআরএসএস ইন্টারন্যাশনালের মালিক মো. সাবির হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৬ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে দুদক পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্র জানায়, এআরএসএস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে গুলশান থানায় ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

২০১২ সালের ১৬ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে এ টাকা আত্মসাৎ করা হয়।
এরপর ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।

তালাশনিউজ২৪.কম/বাতেন

About Md. Mahmudul H Imran

Check Also

DIA

বায়োমেট্রিক ক্যামেরায় চেহারা দেখিয়েই চেক ইন,ইমিগ্রেশন সম্পন্ন সম্ভব দুবাই বিমানবন্দরে

আকাশ পথে যাত্রাকে আরও সহজ করতে সাড়া জাগানিয়া উদ্যোগ নিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যাত্রীর পরিচয়, …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।