Breaking News
Home / জাতীয় / মঙ্গলবার ৪ বাংলাদেশি ও ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ
bsf

মঙ্গলবার ৪ বাংলাদেশি ও ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ

প্রতিবেদনঃ গত মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরপুর সীমান্তের ৮৭ নং মেইন পিলারের বিপরীতে ভারতের মালুয়াপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ৪ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ । আটককৃতদের চোরাকারবারী উল্লেখ করে বিএসএফ চুয়াডাঙ্গা ৬ বিজিবিকে জানায় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বিজিবি  এসব তথ্য সাংবাদিকদের জানায় । চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গোয়েন্দা টহলদল ৪ বাংলদেশিসহ ৬ জনকে আটক করে। তবে তারা আটক বাংলাদেশি নাগরিকদের নাম জানাতে পারেনি। বিজিবি আরও জানায় আটককৃতদের মধ্যে ২ জনের বাড়ি দামুড়হুদা উপজেলায় এবং অন্য ২ জনের বাড়ি মাগুরা জেলার।

About admin

Check Also

images

সরকার গঠনের জন্য ম্যাজিকাল ফিগার অর্জন করে ফেলেছে বিএনপি জোট

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।