Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি
images

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেননি। দলটির নির্বাচিত সংসদ সদস্যরা এ বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলার পৌনে ১১টার কিছু পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করানোর কথা ছিল প্রধান নির্বাচন কমিশনারের।

তবে শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর আগে শপথগ্রহণ কক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির দলীয় সিদ্ধান্তের কথা জানান। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবিধান সংস্কার পরিষদের শপথগ্রহণ না করার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।

বিএনপির এ নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি।

এছাড়া সংবিধানে বিষয়টি এখনো অন্তর্ভুক্ত বা ধারণ করা হয়নি।

তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা আগে সংবিধানে ধারণ করতে হবে। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সেটারও বিধান করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই।

আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, সামনের দিনেও চলব।

About Md. Mahmudul H Imran

Check Also

khaleda-zia

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৯ বছর। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।