দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।
এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে ইতোমধ্যে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, এককভাবে সরকার গঠনের জন্য ম্যাজিকাল ফিগার অর্জন করে ফেলেছে বিএনপি ও তাদের জোট।
এখন পর্যন্ত প্রাপ্ত ২১৫ আসনের ফলাফলে ১৫০ আসন পেয়েছেন বিএনপি ও তাদের জোট প্রার্থীরা। অন্যদিকে ৬১টি আসনে জিতেছেন জামায়াতের প্রার্থীরা। আর ৩টি আসনে জিতেছেন স্বতন্ত্র ও অন্যান্যরা।
News আরও একটি ওয়ার্ডপ্রেস সাইট